শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

“স্বাগত মাহে রমজান” ঢাকা মহানগরী উত্তর শিবিরের র‍্যালি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ মার্চ, ২০২৪
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরী উত্তর শিবিরের র‍্যালি - ছবি : সংগৃহীত
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগরী উত্তর শিবিরের র‍্যালি - ছবি : সংগৃহীত

“স্বাগত হে-মাহে রমজান”
মুহু মুহু স্লোগানে মুখরিত হয়ে উঠে ঢাকার রাজপথ। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে র‍্যালি ও সমাবেশ করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

সোমবার বিকেলে রাজধানীর প্রগতি স্মরণীর যমুনা ফিউচার পার্কের বিপরীত পাশ থেকে শুরু হয়ে কুড়িল চৌরাস্তায় এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত র‍্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামীর ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ।

র‍্যালিতে উপস্থিত ছিলেন শিবিরের মহানগর উত্তর সেক্রেটারি মীর শিহাব, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ প্রমুখ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »