শিরোনাম :
কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক

সেপ্টেম্বরে জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১০ আগস্ট) আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি নয়াদিল্লি সফর করছে। ওই সফরের বিষয়ে আজকের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘এ মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্কে আরও মজবুত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লিখিত বক্তব্যে বলছেন, দুই দেশের সম্পর্ক সোনালি অধ্যায় পার হচ্ছে। এটি দলীয় সফর। জেপি নাড্ডা (কেন্দ্রীয় বিজেপি সভাপতি) জানিয়েছেন সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো সামনেও একসঙ্গে কাজ করবে। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি।’

সবশষে ২০২২ সালের ৫ সেপ্টেম্বর ভারত সফর করেন প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে ৬ সেপ্টেম্বর হায়দ্রাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ও একান্ত বৈঠক করেন তিনি।

উল্লেখ্য, ভারত সফর শেষে বুধবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রতিনিধি দলের সদস্যরা দেশে ফেরেন। এর আগে, গত ৬ আগস্ট আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, আরমা দত্ত ও অধ্যাপক মেরিনা জাহান ভারত যান।

সোমবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি জে পি নাড্ডার সাথে বৈঠক করে আওয়ামী লীগের প্রতিনিধি দলটি।

এর আগে, গত ২১ মে আওয়ামী লীগের ১৭ সদস্যের প্রতিনিধিদল চায়না কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফর করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »