শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সারজিস লড়বেন পঞ্চগড় ১ আসনে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা শাপলা কলি প্রতীকে নির্বাচন করবেন। সোমবার (৩ নভেম্বর) রাতে দলটির প্রভাবশালী নেতারা কে কোন আসনে নির্বাচন করবেন এ বিষয়ে জানানো হয়। সূত্র জানায়, পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

দলটির পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আরও জানা যায়, ঢাকা- ১৮ আসন থেকে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নরসিংদী-২ আসন থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রংপুর- ৪ আসন থেকে লড়বেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং কুমিল্লা-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।

তবে রাতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এক ভিডিও বার্তায় বলেন, এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা ধারণা নির্ভর।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »