সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে একদফা দাবিতে পূর্ব ঘোষিত পদযাত্রা করবে ১২ দলীয় জোট। আজ সোমবার (১৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছে ১২ দলীয় জোটের সমন্বয়ক।
আগামী মঙ্গলবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কাকরাইল মোড় থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত এ পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
একই দাবিতে বুধবার (১৯ জুলাই) বিকেল ৩টার দিকে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম থেকে যাত্রাবাড়ী চৌরাস্তা পর্যন্ত ১২ দলীয় জোটের পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ পদযাত্রায় ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।