সংকট সমাধানে দলগুলোকে সংলাপে বসার আহ্বান সিইসির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

দেশে বিরাজমান রাজনৈতিক সংকট সমাধানের দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন। যে সংকটটা বিরাজ করছে তা রাজনৈতিক। এর সঙ্গে আমাদের কাজের কোনো সংঘাত নেই। কিন্তু এ সমস্যাগুলো যদি রাজনৈতিকভাবে সমাধান হয়ে যায়, তাহলে আমাদের জন্য নির্বাচন আয়োজন অনেক কমফোর্টেবল হবে।

সিইসি জানান, কমিশন প্রত্যাশা করে রাজনৈতিক পরিমণ্ডলে কতগুলো বিষয় নিয়ে প্রকটভাবে অস্থিতিশীলতা রয়েছে সেগুলো যে কোনো মূল্যে সুরাহা হওয়া প্রয়োজন।

সংলাপ নিয়ে ইসির উদ্যোগ না থাকলেও নিজেদের মধ্যে সংলাপ ও একসঙ্গে বসার আহ্বান জানান সিইসি। তিনি বলেন, আমরা বলেছি, উনারাও বিশ্বাস করেন, (সমস্যা সমাধানে) রাজনৈতিকগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। সংলাপ ছাড়া এ সংকটগুলো আসলে রাজপথে মীমাংষা করার বিষয় নয়। কমিশন মনে করে, রাজনৈতিক দলগুলো এক টেবিলে বসা উচিত, একসঙ্গে চা পান করা উচিত। তারপরে আলোচনা করে সংকট নিসনের চেষ্টা করা উচিত।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে প্রাক নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশের শান্তি ও গণতন্ত্রের বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়। তবে তা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »