শিরোনাম :
মালয়েশিয়ার শর্তে আবারও খুলছে শ্রমবাজার, নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে যাবে বাংলাদেশি কর্মী Malaysia reviewing promotion system for senior military officers: Anwar ফর্মুলা ওয়ান আয়োজনে বড় সাশ্রয়, নিবন্ধন ফি মওকুফ মালয়েশিয়ার যুদ্ধবিরতির ইঙ্গিতে একদিনেই প্রায় ৫ শতাংশ কমল অপরিশোধিত তেলের দাম শাপলা চত্বরের ঘটনার তদন্ত শেষ, শেখ হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে আজ অভিযোগ বাহরাইনের ক্রাউন প্রিন্স ও ফর্মুলা ওয়ান প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনাবাহিনীতে পদোন্নতি হতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান Fahmi urges issue-based campaigning, rejects racial politics in Negri polls নেগেরি সেম্বিলানে নির্বাচন হোক নীতির লড়াই, জাতি-ধর্মের রাজনীতির নয়: ফাহমি বিএন–পিএইচ ফেডারেল ঐক্য সরকার কোনো বাধ্যবাধকতা নয়: আমনোর সহসভাপতি খালেদ

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার রায় আজ। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় দিবেন। এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বিচার কাজের নজির তৈরি হতে যাচ্ছে।

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছে ভুক্তভোগী পরিবার। আলোচিত এ মামলায় সাক্ষ্য দিয়েছেন ১৬ জন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। এতে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তার।

অন্যদিকে, আসামিপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আসামি সোহেল রানার জন্য মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ডের আবেদন করেন।

মামলার সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেয়। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে থাকেন তার মা। একপর্যায়ে আসামির রুমের সামনে শিশুটির জুতা দেখতে পান তিনি। ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে রামিসার বাবা-মা এবং অন্যান্য ফ্ল্যাটের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে আসামির শয়নকক্ষের মেঝেতে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং মাথা রুমের ভেতরে একটি বড় বালতির মধ্যে দেখতে পান। জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বপ্নাকে হেফাজতে নেয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার সামনে থেকে সোহেল রানাকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ।

এ ঘটনায় ২০ মে ভিকটিমের বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »