শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

লাভ স্ক্যামে ২ লাখ ৬০ হাজার রিঙ্গিত ক্ষতি, স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার কুয়ালালামপুরের দেসা পার্কসিটিতে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন ৪৮ বছর বয়সী এক কোম্পানি পরিচালক। তাঁর রেখে যাওয়া চিরকুটে স্ত্রীর ‘লাভ স্ক্যাম’-এ জড়ানোর কারণে ২ লাখ ৬০ হাজার রিঙ্গিত ক্ষতি ও ঋণের কথা উল্লেখ ছিল বলে জানিয়েছে পুলিশ।

কুয়ালালামপুর পুলিশের প্রধান কমিশনার ফাদিল মারসুস শুক্রবার জানান, চিরকুটে ওই ব্যক্তি লিখেছেন, আর্থিক ক্ষতির পরও তাঁর স্ত্রী কথিত ওই প্রতারকের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, পরিস্থিতি তাঁর কাছে একপর্যায়ে অসহনীয় হয়ে ওঠে। সন্তানদের সামনে এ ঘটনায় তিনি লজ্জিতও বোধ করছিলেন বলে চিরকুটে উল্লেখ করেন।

ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া দস্তানা উদ্ধার করা হয়েছে। এগুলো হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ৯ বছর বয়সী মেয়ের ময়নাতদন্ত শুক্রবার সকালে সম্পন্ন হয়েছে। তার গলায় প্রায় পাঁচ সেন্টিমিটার দীর্ঘ ছুরিকাঘাতের ক্ষত পাওয়া গেছে। নিহত ৪৭ বছর বয়সী মা ও ৭ বছর বয়সী ছেলের ময়নাতদন্তও পরে করার কথা ছিল।

অন্যদিকে, অভিযুক্ত ওই ব্যক্তির ময়নাতদন্ত শনিবার হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৩টা ৩২ মিনিটে একটি আবাসিক ভবন থেকে এক ব্যক্তি পড়ে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের সহায়তায় বাসার দরজা খুলে তিনজনের মরদেহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে তাঁদের সবার গলায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »