শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

রাশিয়ার দাগেস্তানে ইহুদি উপাসনালয়ে ভয়াবহ হামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৪ জুন, ২০২৪

রাশিয়ার দাগেস্তানে ইহুদি উপাসনালয়সহ বেশ কয়েক জায়গায় ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। হামলাকারীদের মধ্যে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৩ জুন) সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায় বন্দুকধারীরা।

হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল। অন্যদিকে হামলার শিকার পুলিশ পোস্টটি প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত।

এ দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এ ছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

তবে কে বা কারা এ হামলা চালিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগেও দাগেস্তানে জঙ্গী হামলার ঘটনা ঘটেছে। সেসব হামলায় কোনো না কোনো গোষ্ঠী দায় স্বীকার করেছে। তবে এবারের হামলায় এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। এরই মধ্যে এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দিয়ে তদন্ত শুরু করেছে রুশ কর্তৃপক্ষ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »