শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক,  যোগ দিবেন জাতিসংঘের আন্তর্জাতিক সম্মেলনে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬

 

সিদ্দিকুর রহমান সুমন, যুক্তরাষ্ট্র থেকে  জাতিসংঘে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’ (আইএমআরএফ)-এ অংশগ্রহণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী রোববার যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন । নিউ ইয়র্কের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা ।

মন্ত্রীর সফরসঙ্গী হিসেবে মন্ত্রণালয়ের সচিব মো: মোখতার আহমেদ এবং জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রতিনিধিদলের সাথে যুক্ত থাকবেন ।

 

আগামী ৫ মে থেকে ৮ মে পর্যন্ত নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদরদফতরে সাধারণ পরিষদের রেজল্যুশন ৭৩/৩২৬ অনুযায়ী এই উচ্চপর্যায়ের ফোরাম অনুষ্ঠিত হবে। এই ফোরামটি মূলত ‘গ্লোবাল কম্প্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনার প্রধান আন্তঃসরকারি বৈশ্বিক প্ল্যাটর্ফম। সফরের প্রথম দুই দিন প্রতিনিধিদলটি বিভিন্ন রাউন্ড টেবিল বৈঠকে অংশ নেবেন এবং পরবর্তী দিনগুলোতে মূল অধিবেশনে অংশগ্রহণ করে অভিবাসন বিষয়ে বাংলাদেশের অবস্থান ও সাফল্য তুলে ধরবেন।

মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি সফর শেষে আগামী ১১ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »