মালয়েশিয়ায় নতুন যুগের গণপরিবহন, উদ্বোধন হচ্ছে শাহ আলম এলআরটি-৩ রুট

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৭ জুন, ২০২৬

মালয়েশিয়ার নতুন গণপরিবহন অবকাঠামোর গুরুত্বপূর্ণ সংযোজন লাইট রেল ট্রানজিট প্রকল্প–৩ (এলআরটি-৩) শাহ আলম রুট সম্পূর্ণ নির্মাণ শেষ হয়েছে এবং পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

আগামীকাল এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলম রুটের প্রধান মোহদ আরিফিন ইদ্রিস।

তিনি জানান, ৩৭ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই রুটটি বান্দার উতামা থেকে জোহান সেতিয়া পর্যন্ত বিস্তৃত। নতুন এই রেলপথ চালু হলে প্রায় ২০ লাখ বাসিন্দা সরাসরি উপকৃত হবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নতুন লাইনের যাত্রীসেবা শুরুর তারিখ ও সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন বলে জানানো হয়েছে।

এলআরটি-৩ শাহ আলম রুটে মোট ২০টি নতুন স্টেশন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য স্টেশনগুলো হলো— বান্দার উতামা, কায়ু আরা, ডামানসারা ইদামান, সুবাং, গ্লেনমেরি, শাহ আলম স্টেডিয়াম, দাতো মন্ত্রী, ইউআইটিএম শাহ আলম, সেকশন ৭ শাহ আলম, বান্দার বারু ক্লাং, মারকেট ক্লাং, জালান মেরু, জাম্বাতান কোটা, তামান সেলাতান, সেরি আন্দালাস, ক্লাং জয়া, বান্দার বুকিত তিংগি এবং জোহান সেতিয়া।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এই রুট চালু হলে কুয়ালালামপুর ও সেলাঙ্গর অঞ্চলে যাতায়াত আরও সহজ হবে এবং সড়কের ওপর চাপ কমবে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »