শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়ায় ড্রোন সহায়তায় অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২ বিদেশি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৬ জুন, ২০২৬

অবৈধভাবে অবস্থানকারী বিদেশি নাগরিকদের শনাক্ত ও আটকে ড্রোন ব্যবহার করে অভিযান চালিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম)। দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের (কেপিডিএন) সহযোগিতায় বুধবার পুচংয়ের তামান কিনরারা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে অভিবাসন বিভাগের ৪৬ জন এবং কেপিডিএনের সাতজন কর্মকর্তা অংশ নেন। বৈধ কাগজপত্র ছাড়া অবস্থান ও ভিসা বা পাসের শর্ত লঙ্ঘনকারীদের শনাক্ত করাই ছিল অভিযানের লক্ষ্য।

অভিযান চলাকালে কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও ড্রোনের নজরদারিতে তাদের গতিবিধি শনাক্ত করে আটক করা হয়। পরে ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ও ১১৭ জনের পরিচয় যাচাই করে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের ৩২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বয়স ২২ থেকে ৪৩ বছরের মধ্যে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ নথি ছাড়া অবস্থান, মেয়াদোত্তীর্ণ অবস্থান ও অভিবাসন শর্ত ভঙ্গের অভিযোগ রয়েছে। তাদের আটক কেন্দ্রে রাখা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অবস্থান, অতিরিক্ত সময় থাকা ও ভিসার অপব্যবহারের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »