শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ায় জুন থেকে অবৈধ কর্মীদের বৈধ করণ ও নিয়োগকর্তা পরিবর্তনের সুযোগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ মে, ২০২৫

পুত্রাজায়া : মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুত ইসমাইল ও মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিমের যৌথ বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন থেকে বিদেশী কর্মীরা বিভিন্ন কর্মসংস্থান সেক্টরে নিয়োগকর্তা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন, যা পূর্বে সীমাবদ্ধ ছিল একই সেক্টরের মধ্যে।

বৃহস্পতিবার ৮ই-মে” মালয়েশিয়া সময় বিকেল ২:৫৪ মিনিটে বৈঠক শুরু হয়, দীর্ঘ দুই ঘন্টা সময় চলা বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে, স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, এই পদক্ষেপ আন্তর্জাতিক মান বজায় রেখেই বাস্তবায়ন করা হবে এবং এটি বিদেশী কর্মী, নিয়োগকর্তা ও সরকারের জন্য সুবিধাজনক হবে।

এছাড়া অবৈধ বিদেশী নাগরিকদের বৈধ করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা জুন মাস থেকে শুরু হবে। সেই সঙ্গে কয়েক লক্ষ নতুন বিদেশী শ্রমিক নিয়োগেরও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিদেশী কর্মীদের প্রস্থান প্রক্রিয়ায় নিয়োগকর্তাদের আন্তর্জাতিক বহির্গমন পয়েন্টে উপস্থিত থাকতে হবে। যারা এই নিয়ম লঙ্ঘন করবে, তাদের কোম্পানির ওপর কোটা ও অভিবাসন সংক্রান্ত লেনদেনে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

 

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »