শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

মালয়েশিয়ায় ইউএনএইচসিআর এর জাল কার্ড তৈরি চক্রের মিয়ানমারের দুই জন আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস (ইউএনএইচসিআর) জাল কার্ড দেয়ার একটি সিন্ডিকেট চক্রের মিয়ানমারের দুই নাগরিককে গ্রেপ্তার করেছে কেলান্টান ইমিগ্রেশন বিভাগ।

ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট ডিভিশনের প্রধান রুজানা মোহাম্মদ বলেন, পাসির পুতেহের কাম্পুং চাংগালে অভিযান করে দুজনকে আটক করা হয়েছে। তারা দুজন সিন্ডিকেটের চক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার রাত ১০ টার দিকে অপস সাপু/কুটিপ কোডনাম কাম্পুং চাঙ্গালের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বছর বয়সী এবং ৩০ বছর বয়সী দুই মিয়ানমার নাগরিককে আটক করা হয় । তাদের কাছ থেকে বিপুল নগদ টাকাসহ ল্যাপটপ এবং ইউএনএইচসিআরের বেশ কয়েকটি জাল কার্ড উদ্ধার করেছে।

এক সংবাদ সম্মেলনে রুজানা মোহাম্মদ বলেন, ঘরে ঘরে আরও তল্লাশির সময় আমরা চার মিয়ানমার নাগরিকদের ভ্রমণ নথি ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের জন্য আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে দুই সন্দেহভাজন তিন বছর আগে থেকে বিদেশিদের কাছে জাল ফরম বিক্রিতে তারা সক্রিয় ছিল। তারা এই অবৈধ কাজ করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে। এই চক্রটি প্রতিটি আবেদনের জন্য প্রায় ২ হাজার রিঙ্গিত নিয়ে থাকতো বলে জানা যায় ৷

রুজানা মোহাম্মদ আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশীদের কাছে ইউএনএইচসিআর কার্ডের জাল ফর্ম বিক্রির প্রচার করতো । তাদের সাথে আরো অনেকে জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে। তাদের এই তাদের নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের খুঁজে বের করা হবে।

মিয়ানমারের ছয় নাগরিককে তানাহ মেরাহ বিভাগের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »