শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার সময়সীমা শেষ ৩০ এপ্রিল, কঠোর অভিযান শুরু করবে কর্তৃপক্ষ

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
দেশজুড়ে নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কঠোর অভিযান শুরু( ফাইল ছবি )
দেশজুড়ে নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কঠোর অভিযান শুরু( ফাইল ছবি )

কুয়ালালামপুর : মালয়েশিয়া অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের জন্য দেওয়া সাধারণ ক্ষমা কর্মসূচির সময়সীমা ৩০ এপ্রিল শেষ হচ্ছে। এরপর থেকে কঠোর অবস্থানে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ।

সরকারি সূত্র অনুযায়ী, এই সময়সীমার মধ্যে যারা স্বেচ্ছায় নিবন্ধন বা বৈধকরণের প্রক্রিয়া সম্পন্ন করবেন না, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে আটক, জরিমানা এবং নিজ দেশে ফেরত পাঠানোর মতো পদক্ষেপ অন্তর্ভুক্ত থাকবে।

অভিবাসন মহাপরিচালক দাতো জাকারি সাবান জানিয়েছে, সাধারণ ক্ষমা কর্মসূচির লক্ষ্য ছিল অবৈধভাবে বসবাসরত বিদেশি শ্রমিকদের একটি সুযোগ দেওয়া, যাতে তারা বৈধভাবে অবস্থান নিশ্চিত করতে পারে। তবে সময়সীমা শেষ হওয়ার পর কোনো ছাড় দেওয়া হবে না।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ১ মে থেকে দেশজুড়ে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। বিভিন্ন স্থানে চেকপয়েন্ট বসানো, কর্মস্থল ও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা এবং নথিপত্র যাচাই কার্যক্রম চালানো হবে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নিয়োগকর্তাদেরও দায়িত্ব রয়েছে যেন তারা অবৈধ শ্রমিক নিয়োগ না দেন। আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের আহ্বান জানানো হয়েছে, তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে স্বেচ্ছায় বৈধ প্রক্রিয়া সম্পন্ন করেন, যাতে ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় না পড়তে হয়।

এ অবস্থায় দেশজুড়ে নিরাপত্তা ও অভিবাসন নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কঠোর হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »