কুয়ালালামপুর:মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে দাতুক জাকারিয়া শাবানকে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জাকারিয়া, যিনি আগে ডোমেস্টিক ট্রেড অ্যান্ড কস্ট অফ লিভিং মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি-জেনারেল ছিলেন,বর্তমানে তিনি ইমিগ্রেশনের সাবেক মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহের স্থলাভিষিক্ত হয়েছেন৷
আজ ইমিগ্রেশন অধিদপ্তরের ফেসবুক পেজে এক পোস্টে জাকারিয়াকে এই পদে নিয়োগের কথা জানানো হয়।