শিরোনাম :
ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ওপর চাপ বাড়ল, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ

মানুষ ভোট দিতে চায়, হরতাল চায় না

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

দেশের মানুষ হরতাল চায় না, ভোট দিতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল (র.) ও শাহপরানের (র.) মাজার জিয়ারত শেষে তিনি এসব কথা জানান।

আওয়ামী লীগের সভাপতি বলেন, তারা নির্বাচন বানচাল করতে চায়, মানুষকে ভোট দিতে দেবে না। মানুষ কিন্তু ভোটের পক্ষে, মানুষ নির্বাচনের পক্ষে। মানুষতো তাদের হরতালে সাড়া দিচ্ছে না, মানুষ বরং ভোটের মিছিলে যোগ দিচ্ছে। তারপরেও কেন এই সন্ত্রাসী কর্মকাণ্ড? সেটাই আমার প্রশ্ন।

মানুষ মেরে ভীতি সৃষ্টি করে তারা কি করতে চায়- প্রশ্ন রেখে তিনি বলেন, লন্ডনে বসে একজন হুকুম দেয়, আর তার লোকজন দেশে আগুন দেয়। এসব করে কিছুই হবে না। তারা কোন দিন সফল হবে না। এ ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করে জনগণকে দাবায়ে রাখতে পারবে না।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ৭ জানুয়ারির নির্বাচনে জিতে ক্ষমতায় আসলে উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবে। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আসলে জনগণের উন্নয়ন হয়। আগামী নির্বাচনে মানুষ নৌকায় ভোট দিলে পুরো দেশ উন্নত হবে। যারা অগ্নিসন্ত্রাসে জড়িত, মানুষ হত্যা করে তাদের ক্ষমা নেই। মানুষ মেরে ভীতি সৃষ্টি করে নির্বাচন বন্ধ করতে চায় বিএনপি।

এর আগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করতে বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৬০১ এর একটি ফ্লাইটে বেলা ১১টা ৩৩ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল (রহ.) মাজারে পৌঁছান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »