শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

মালয়েশিয়ার সীমান্তে সতর্ক নজরদারি: কুয়ালালামপুর বিমানবন্দরে ভ্রমণ ভিসার ভিসা অপব্যবহারে মানবপাচার সন্দেহে বড় ধরপাকড়, এক কর্মকর্তা আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

কুয়ালালামপুর, ২৫ জুলাই ২০২৫ — মালয়েশিয়ায় প্রবেশের শর্ত যথাযথভাবে পূরণ না করায় এবং ভ্রমণ ভিসা অপব্যবহারের অভিযোগে বৃহস্পতিবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA) থেকে ১৫৪ বাংলাদেশি সহ মোট ১৯৮ বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে

মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ ছিল না এবং হোটেল বুকিং কিংবা ভ্রমণ পরিকল্পনার উপযুক্ত দলিলও তারা উপস্থাপন করতে পারেনি। কর্মকর্তারা সন্দেহ করছেন, এই ভ্রমণ ভিসাগুলোর আড়ালে মানব পাচারের চেষ্টা হতে পারে

এই ঘটনার পাশাপাশি, KLIA-তে ‘কাউন্টার সেটিং’ নামে পরিচিত দুর্নীতির একটি ঘটনায় এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। ওই কর্মকর্তা ভিসা প্রক্রিয়ায় অনিয়ম ও বেআইনি সহায়তার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে মালয়েশিয়ার সীমানা নিয়ন্ত্রণ ও সুরক্ষা এজেন্সির (AKPS) মহাপরিচালক, ইয়াং দিপারতুয়া চিফ পুলিশ (YDH CP) দাতুক সেরি মোহ্দ সুহাইলি বিন মোহ্দ জয়েন KLIA-র অফিসে আকস্মিক পরিদর্শন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের কড়া বার্তা দেন।

তিনি বলেন, “সরকারি কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধ বজায় রাখা জরুরি। যারা এই মানদণ্ড ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ও আপসহীন ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও যোগ করেন, “AKPS কর্মকর্তারা সরকারের প্রতিনিধি—তাদের প্রতিটি কাজ মালয়েশিয়ার ভাবমূর্তি বহন করে। তাই দুর্নীতির বিন্দুমাত্র স্থান নেই।”

মহাপরিচালক এও বলেন, প্রতিদিনের কাজের প্রতিটি স্তরে সৎ ও পেশাদার আচরণ নিশ্চিত করতেই হবে। শুধু নজরদারির সময় নয়, বরং নিয়মিত দায়িত্ব পালনের মধ্য দিয়েই সেবার মান নিশ্চিত করতে হবে।

AKPS নিশ্চিত করেছে, তারা অভ্যন্তরীণ সংস্কার ও নিয়মিত তদারকি চালিয়ে যাবে এবং দেশের সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »