শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ভোলার লালমোহনে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা মামলা করতে এসে ধরা (ভিডিও সহ)

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
মো: শাহিন
মো: শাহিন

ভোলায় পূর্বের শক্রতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যে মামলা করতে গিয়ে বিফল হলেন মো: শাহিন (৪০) নামে এক বখাটে ব্যাক্তি। তিনি ভোলার লালমোহন উপজলোর বদরপুর ইউনিয়নের চরপাতা গ্রামের মো: আলকাজ মিয়ার ছেলে। এলাকায় সে বখাটে, সন্ত্রাসী ও চাঁজাবাদ নামে পরিচিত।

গতকাল শুক্রবার বিকালে ভোলার লালমোহন থানায় এ ঘটনা ঘ‌টে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গতকাল শুক্রবার শাহিন নামে ওই সড়ক দুর্ঘটনায় পা ও হা‌তে হালকা আহত হন। কিন্তু সে এটা‌কে পুঁ‌জি ক‌রে তার এক প্রতিপক্ষকে ফাঁসাতে ওই‌দিন সন্ধ‌্যায় লালমোহন থানায় এসে হামলা ও ছিনতাইর ঘটনা অভিযোগে মামলা করতে আসেন। বিষয়টি সন্দেহ হলে সাথে সাথেই ঘটনার সত্যতা নিশ্চিতের জন্য পুলিশ পাঠানো হয়। কিন্তু ঘটনার সত্যতা পাওয়া যায়নি। আর তদন্তে আমরা নিশ্চিত হয়েছি শাহিন তার প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানী করতে নাটক সাজিয়েছেন।

তিনি আরো জানান, শাহিন নামে ওই ব্যাক্তিকে সর্তক করা হয়। এছাড়াও ভবিষ্যতে এমন মিথ্যা অভিযোগ নিয়ে থানায় আসলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি।

(ভিডিও দেখুন )

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »