শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়াল, ত্রাণ তৎপরতা নিয়ে অসন্তোষ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পের পাঁচ দিনের মাথায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০০ ছাড়িয়ে গেছে। রয়টার্স জানিয়েছে, সোমবার উদ্ধার প্রচেষ্টার পঞ্চম দিন সরকারি হিসাবে দেখা গেছে, প্রায় ২০০ ভবন পুরোপুরি ধসে পড়েছে আর কয়েকশ ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা বাড়ার পাশাপাশি আহতের সংখ্যা প্রায় পাঁচ হাজারে দাঁড়িয়েছে।

দেশটিতে গত বুধবার রিখটার স্কেলে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানে। এতে প্রায় আটশ ভবন ধসে পড়ে, যার ফলে বহু মানুষ ভবনের নিচে আটকা পড়ে যান। এরমধ্যেই ভেনেজুয়েলার জাতীয় পরিষদের নেতা জর্জ রদ্রিগেজ গতকাল সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, পরপর ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে আহত মানুষের সংখ্যা বেড়ে ৫ হাজার ৩৪–এ পৌঁছেছে। এ ছাড়া ১৫ হাজার ৮৬৬ জন মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

ভেনেজুয়েলা কর্তৃপক্ষ ৩০টি দেশের কাছ থেকে সহায়তা পাওয়ার কথা জানিয়েছে। কতজন মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা, তা স্পষ্ট নয়। নিখোঁজদের সন্ধানে খোলা ওয়েবসাইটগুলোর তথ্যমতে, প্রায় ৪৫ হাজার মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

বিশেষজ্ঞদের মতে, হতাহতদের সংখ্যা এত বেশি হওয়ার পেছনে সম্ভবত কয়েক দশকের অবহেলা, ভবন নির্মাণ বিধিমালা (বিল্ডিং কোড) প্রয়োগে শিথিলতা এবং সাবেক নেতা হুগো চাভেজ ও নিকোলাস মাদুরোর শাসনামলে লাইসেন্স প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির প্রভাব রয়েছে।

এদিকে, আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক উদ্ধারকারী সংস্থার বেশিরভাগ কার্যক্রম বর্তমানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যে কেন্দ্রীভূত। তবে ভয়াবহ ভূমিকম্পের কয়েকদিন পরও ক্ষতিগ্রস্ত এলাকায় পর্যাপ্ত ত্রাণ ও সমন্বিত সরকারি সহায়তা না পৌঁছানোয় ভেনেজুয়েলাজুড়ে ক্ষোভ বাড়ছে। বিশেষ করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকায় বাসিন্দারা অভিযোগ করছেন, সরকারের উপস্থিতি খুবই সীমিত এবং উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম ধীরগতিতে চলছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »