শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল চেন্নাই বিমানবন্দর কাস্টমস। কুয়ালালামপুর থেকে আসা এক ৬২ বছর বয়সী মালয়েশীয় নাগরিককে সাড়ে ৩ কেজির বেশি হাইড্রোফোনিক ক্যানাবিস বা উন্নতজাতের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এই মাদকের আন্তর্জাতিক আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত।

গত সোমবার কুয়ালালামপুর থেকে আসা একটি ফ্লাইটে ভারতের চেন্নাইয়ের আন্না আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ওই মালয়েশীয় যাত্রী। কোনো ধরনের শুল্ক ঘোষণা না দিয়েই গ্রিন চ্যানেল পার হওয়ার চেষ্টা করার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হয় কাস্টমস এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের (এআইইউ) কর্মকর্তাদের।
পরবর্তীতে তার ট্রলি ব্যাগ তল্লাশি করে একটি গোপন প্রকোষ্ঠের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। সেখান থেকে বায়ুরোধী ৪টি স্বচ্ছ প্যাকেটে লুকানো মোট ৩ হাজার ৪শ’ ৫২ গ্রাম সবুজ-বাদামী রঙের শুকনো বস্তু উদ্ধার করা হয়।
ড্রাগ ডিটেকশন কিটে পরীক্ষার পর বস্তুটি উচ্চমানের হাইড্রোফোনিক ক্যানাবিস বা গাঁজা হিসেবে শনাক্ত হয়।

ভারতের ১৯৮৫ সালের নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের অধীনে উদ্ধারকৃত মাদক জব্দ করে অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। তিনি কোনো আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সাথে জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত জোরদার করেছে ভারতীয় পুলিশ।

উল্লেখ্য, একই ধরনের অপরাধে মালয়েশীয় নাগরিক গ্রেপ্তারের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত ৮ আগস্ট ব্যাংকক থেকে আসা ৫৪ বছর বয়সী এক মালয়েশীয় নাগরিককে ৪ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ এই চেন্নাই বিমানবন্দর থেকেই গ্রেপ্তার করেছিল ভারতীয় কাস্টমস।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »