ব্রুনাই দারুসসালামের সুলতান ও ইয়াং দি-পেরতুয়ান সুলতান হাজি হাসানাল বোলকিয়াহ মু’ইজ্জাদ্দিন ওয়াদ্দৌলাহ-এর ৮০তম জন্মদিন উপলক্ষে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মালয়েশিয়া।
মালয়েশিয়ার সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এক শুভেচ্ছাবার্তায় সুলতানের সুস্বাস্থ্য, প্রজ্ঞা এবং ন্যায় ও দূরদর্শিতার সঙ্গে ব্রুনাইকে নেতৃত্ব দেওয়ার ধারাবাহিকতা কামনা করেন।
তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া ও ব্রুনাইয়ের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ঘনিষ্ঠ সহযোগিতা ভবিষ্যতেও আরও জোরদার হবে, যা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আনোয়ার ইব্রাহিম বলেন, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তিনি সুলতানের দীর্ঘায়ু, শান্তি, সমৃদ্ধি এবং অব্যাহত সাফল্য কামনা করেন।