শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ব্রাজিল দলে জায়গা পেলে টুর্নামেন্টে মোবাইল ব্যবহার করবেন না রিচার্লিসন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ব্রাজিলের স্ট্রাইকার রিচার্লিসন ঘোষণা করেছেন, তিনি যদি ২০২৬ বিশ্বকাপে খেলেন, তবে পুরো টুর্নামেন্টজুড়ে মোবাইল ফোন ব্যবহার করবেন না

ফ্রান্স ফুটবলকে দেয়া এক সাক্ষাৎকারে এই ফরোয়ার্ড জানান, ২০২২ বিশ্বকাপে তাকে ঘিরে থাকা মিডিয়া ও জনসমালোচনা তার মনোযোগে নেতিবাচক প্রভাব ফেলেছিল।

সেলেসাওয়ের হয়ে ৯ নম্বর জার্সি পরা রিচার্লিসন স্বীকার করেন, পারিবারিক ও ব্যক্তিগত নানা বিষয়ের সঙ্গে মাঠের দায়িত্ব সামলাতে গিয়ে তিনি মানসিক চাপে পড়েছিলেন। তিনি বলেন, ‘আমি মাঠের বাইরের বিষয়গুলো নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম… যা আমার মনোযোগে প্রভাব ফেলেছিল।’

তিনি আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ছিল বড় ধরনের বিভ্রান্তির কারণ। এ প্রসঙ্গে সতীর্থ কাসেমিরোর পরামর্শের কথা উল্লেখ করে বলেন, ‘সে ঠিকই বলেছিল… যদি আমি পরবর্তী বিশ্বকাপে খেলি, তাহলে ফোন সঙ্গে নেব না।’

২০২২ বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে তার দুর্দান্ত গোলটি টুর্নামেন্টের সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়। তবে ব্রাজিলের যাত্রা শেষ হয় কোয়ার্টার ফাইনালে, যেখানে তারা টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে হেরে যায়। ওই ম্যাচে রিচার্লিসন উরুর চোট নিয়েও খেলেন।

তিনি জানান, তীব্র জনমত ও মিডিয়ার চাপ তাকে অস্থির করে তুলেছিল। এমনকি চোট নিয়েই তিনি ৮৫ মিনিট পর্যন্ত মাঠে ছিলেন।

এদিকে, চলতি মৌসুমে টটেনহামের হয়ে ৩৭ ম্যাচে ১০ গোল করলেও মার্চ মাসের ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে তাকে ডাকা হয়নি। সর্বশেষ তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন ১৪ অক্টোবর, যা ছিল তার ৫৪তম ম্যাচ।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »