শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

বিশ্বকাপ ঘিরে অবৈধ ফুটবল বেটিংয়ে মালয়েশিয়াজুড়ে অভিযান, গ্রেপ্তার ৫৫৪

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালে অবৈধ ফুটবল বেটিংয়ের বিরুদ্ধে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে ৫৫৪ জনকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ। অভিযানে ৪৪২টি স্থানে অভিযান চালানো হয়েছে।

সোমবার এক বিবৃতিতে মালয়েশিয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পরিচালক এম. কুমার জানান, অপস সোগা এক্সআই নামে চলমান এ অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৩৪১ জন মালয়েশিয়ার নাগরিক এবং ২১৩ জন বিদেশি।

অভিযানে ১ লাখ ৬৭ হাজার ৬২ দশমিক ৯ রিঙ্গিত নগদ জব্দ করা হয়েছে। পাশাপাশি অবৈধ জুয়া কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩২ লাখ ৫০ হাজার রিঙ্গিতের বাজির তথ্যও উদঘাটন করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ফুটবল বেটিং পরিচালনায় ব্যবহৃত ২৬৩টি ওয়েবসাইট, অনলাইন প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ শনাক্ত করা হয়েছে। এগুলো বন্ধ করতে মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের সহায়তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গ্রেপ্তার হওয়া সবাইকে সংশ্লিষ্ট জেলা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এ ছাড়া অর্থপাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং অবৈধ কর্মকাণ্ডের আয় আইন, ২০০১ এর আওতায়ও সম্ভাব্য অপরাধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এম. কুমার বলেন, অবৈধ জুয়া দমনে পুলিশ অভিযান আরও জোরদার করবে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়াবে। এ ধরনের অপরাধ দমনে জনগণকে তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »