শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান
বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান

বিমান বাহিনী প্রধান কর্তৃক বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান
২৭ জুলাই ২০২৩, বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তরে বিমান বাহিনীর কর্মকর্তা, বিমানসেনা ও অসামরিক সদস্যগণের মাঝে শুদ্ধাচার পুরস্কার ২০২২-২০২৩ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
বিগত বছরের ন্যায় এ বছরও বাংলাদেশ বিমান বাহিনীতে ২০২২-২৩ অর্থবছরে ১৩ জন কর্মকর্তা, ১২ জন বিমানসেনা ও ০২ জন অসামরিক সদস্যগণ শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হন। পুরস্কার হস্তান্তর শেষে বিমান বাহিনী প্রধান সকলের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা বিনির্মাণ করা। এরই ধারাবাহিকতায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ২০১২ সালে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়। তারই অংশ হিসেবে বিমান বাহিনীতে শুদ্ধাচার প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। পুরস্কার প্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং তাদের এই পুরস্কার বিশেষ ভুমিকার স্বীকৃতি যা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ, বাবিবা ঘাঁটি বাশার, বাবিবা ঘাঁটি বঙ্গবন্ধু ও বিমান সদর (ইউ) এর এয়ার অধিনায়কগণ, বিমান সদরের পরিচালকগণ, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিমানসেনাগণ এবং অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »