শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

বিদেশি কর্মী নিয়োগের আবেদন নিষ্পত্তিতে এক মাসের সময়, রেস্তোরাঁ খাতকে অগ্রাধিকার: আনোয়ার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি বিভাগগুলোকে সর্বোচ্চ এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব আবেদন নিষ্পত্তি করতে হবে, বিশেষ করে রেস্তোরাঁ খাতের শ্রমিক সংকট দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

শনিবার বাটারওয়ার্থে ইন্ডিয়ান মুসলিম ট্রান্সফরমেশনাল ফ্রেমওয়ার্ক-আইএমটিএফ ২০৩০ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, দেশের রেস্তোরাঁ ব্যবসায়ীরা শ্রমিকসংকটে রয়েছেন, বিষয়টি সরকার অনুধাবন করে। তবে বিদেশি কর্মী নিয়োগ এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে তা নিয়ন্ত্রিত থাকে।

তিনি বলেন, ‘দেশে ইতোমধ্যে বিপুলসংখ্যক বিদেশি কর্মী, বিশেষ করে অদক্ষ শ্রমিক রয়েছে। তাই শুধু শূন্যপদ পূরণের জন্য পুরোপুরি উন্মুক্তভাবে বিদেশি কর্মী নেওয়ার সুযোগ দেওয়া যাবে না। তবে রেস্তোরাঁসহ কয়েকটি খাতে জরুরি ভিত্তিতে শ্রমিকের ঘাটতি পূরণের প্রয়োজন রয়েছে।’

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী সোমবার থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে সর্বোচ্চ এক মাস সময় দেওয়া হচ্ছে, যাতে অগ্রাধিকার অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করা যায়।

অনুষ্ঠানে পেনাংয়ের মুখ্যমন্ত্রী চৌ কন ইয়াও, উচ্চশিক্ষামন্ত্রী ড. জামব্রি আবদুল কাদির, উদ্যোক্তা উন্নয়ন ও সমবায়মন্ত্রী স্টিভেন সিম এবং পারতুবুহান গাবুঙ্গান মুখমিন ন্যাশনাল এর সভাপতি শাহুল দাউদ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »