শিরোনাম :
মালয়েশিয়ায় শিক্ষাব্যবস্থায় বড় সংস্কারের আহ্বান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের Most Malaysian states receive more federal spending than tax contributions: PM Anwar No need to replace valid passports immediately, says Malaysia immigration ইরান বৈঠক চেয়েছে বললেন ট্রাম্প, অস্বীকার তেহরানের, দোহাকে ঘিরে কূটনৈতিক ধোঁয়াশা Malaysia PM calls for stronger oversight to combat corruption মালয়েশিয়ায় দুর্নীতি প্রতিরোধে নজরদারি জোরদারের আহ্বান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত্যু ১৭০০ ছাড়াল, ত্রাণ তৎপরতা নিয়ে অসন্তোষ No new projects, state machinery in poll campaigns: Anwar মেয়াদ থাকলে এখনই পাসপোর্ট বদলের প্রয়োজন নেই: মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ করের চেয়ে বেশি ব্যয় পায় অধিকাংশ রাজ্য, ব্যতিক্রম সেলাঙ্গর ও পেনাং: আনোয়ার ইব্রাহিম

বাবরকে ছুঁলেন নাজমুল শান্ত, র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের জয়জয়কার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের রেশ কাটতে না কাটতেই সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল।  আইসিসির সবশেষ প্রকাশিত টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের পোস্টারবয় বাবর আজমকে ছুঁয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার।  ব্যাটসম্যান ও বোলারদের তালিকায় উন্নতি করেছে দেশের আরও কয়েকজন ক্রিকেটার।

বুধবার (১৩ মে) আইসিসির সাপ্তাহিক হালনাগাদ অনুযায়ী, টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ১৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারের সেরা ২৩ নম্বরে উঠেছেন নাজমুল হোসেন শান্ত।  মজার বিষয় হচ্ছে, একই স্থানে শান্তর সঙ্গী হিসেবে আছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। মিরপুর টেস্টে বাবর খেলতে না পারায় তার অবস্থানের কোনো উন্নতি হয়নি, অন্যদিকে দুই ইনিংসে ১০১ ও ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলে তাকে ধরে ফেলেছেন শান্ত।

ব্যক্তিগত র‍্যাঙ্কিংয়ের উন্নতির পাশাপাশি শান্তর সামনে সুযোগ ছিল তৃতীয়বার জোড়া সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ডে নাম লেখানোর। কিন্তু অল্পের জন্য সেটি পারেননি তিনি। তবে একটি কীর্তি গড়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান। মুশফিকুর রহিমকে পেছনে ফেলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি শতকের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে শান্তর সেঞ্চুরি সংখ্যা এখন পাঁচটি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »