শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

বাজারের হালচাল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করে সবজির দাম। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়, বেশিরভাগ সবজির দাম কেজিতে কমেছে ১০ থেকে ৪০ টাকা। বিক্রেতারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকলে সবজির দাম আরও কমতে পারে। তবে চওড়া মাছ-মাংসের বাজার।

শীত আসন্ন। এরইমধ্যে সবজিতে সেজে উঠছে কাঁচাবাজার। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের আনাগোনাও বাড়তি রাজধানীর বাজারেগুলো।

বাজার ঘুরে জানা গেছে, প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। এছাড়া গাজর ১০০ টাকা, মুলা ৪০-৫০ টাকা, পেপে ৩০-৪০ টাকা, ফুলকপি প্রতি পিস ৬০-৮০ টাকা ও লাউ ৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দাম নেমে এসেছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে।

বিক্রেতারা বলছেন, সরবরাহের ঘাটতি না থাকায় সবজির দাম কমেছে। আবহাওয়া ঠিক থাকলে সবজির দাম আরও কমতে পারে। এদিকে দাম কমে যাওয়ায় কিছুটায় স্বস্তিতে সবজি কিনছেন ক্রেতারা।

সবজির বাজারে দাম কমলেও চওড়া মসলা ও মুরগির দাম। গেল সপ্তাহের মতোই বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। ক্রেতারা বলছেন, এসবের দাম কমলে কেনাকাটা আরও স্বস্তিদায়ক হবে।

অন্যদিকে, মাছের বাজার যেন আগুন। রুই, কাতল, চিংড়ি বিক্রি হচ্ছে ৭০০ থেকে ১২০০ টাকা কেজিতে। পাংগাস বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায়।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »