শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি- এনডিটিভির

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি। ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে টেলিফোনে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ড্যাভিড ল্যামি। এছাড়া পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন তারা। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

গণআন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ড. ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও নাজুক।

এই ফোনালাপে বাংলাদেশ ছাড়াও পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে তারা আলোচনা করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) একটি পোস্টে এ তথ্য জানান।

জয়শঙ্কর তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আজ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির কাছ থেকে ফোনকল পেয়েছি। আমরা বাংলাদেশ এবং সার্বিকভাবে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও তার সাপ্তাহিক ব্রিফিংয়ে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন।

তবে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আরও কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা আলোচনায় ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে কিছু বলা হয়েছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেননি জয়শঙ্কর কিংবা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৫ আগস্ট নজিরবিহীন গণআন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন।

কয়েকটি ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, তিনি যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চেয়ে ব্যর্থ হয়েছেন। সম্ভাব্য গন্তব্য হিসেবে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা যাচ্ছে।

এদিকে, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বুধবার বলেছেন, তার মা এখনো যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি আরও কিছুদিন দিল্লিতেই থাকবেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »