শিরোনাম :
ভর্তুকি ও সহায়তায় সরকারের বিপুল ব্যয়ের কথা জানালেন আনোয়ার ইব্রাহিম জোহর বাহরুতে এক সপ্তাহে ১৭৯ অভিবাসন বন্দী নিজ দেশে ফেরত রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি

বাংলাদেশে সংসদ নির্বাচন ইস্যুতে যা বললেন জাতিসংঘ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অপরিবর্তিত রয়েছে জাতিসংঘের অবস্থান। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর এ ইস্যুতে কথা বলবে সংস্থাটি। এমন তথ্যই জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

একইসঙ্গে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বানও জানিয়েছেন, যেখানে মানুষ কোনও প্রকার ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারবে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে আসন্ন নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই মন্তব্য করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, মিডিয়া এবং আন্তর্জাতিক অধিকার গোষ্ঠীর প্রতিবেদন অনুসারে, সকল বিরোধী নেতা-কর্মীকে জেলে রেখে বাংলাদেশের সরকার আগামী ৭ জানুয়ারি একটি একতরফা নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়েছে। ভয়েস অব আমেরিকার প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে কারা হেফাজতে ছয়জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে আপনি কি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানাবেন? অথবা বাংলাদেশে গণতন্ত্রে ফেরাতে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনও উদ্যোগ নিতে পারেন? আপনি জানেন, গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ দেখতে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।

এ প্রশ্নের জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, মুশফিক, আপনার প্রশ্নের উত্তর আমি আগেই দিয়েছি। আমরা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আহ্বান জানাই যেখানে লোকেরা কোনও ধরনের ভয়ভীতি ছাড়াই স্বাধীনভাবে ভোট দিতে পারবে। স্পষ্টতই, নির্বাচনের পরে এ বিষয়ে আমাদের কিছু বলার থাকতে পারে, তবে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

পরে এক প্রশ্নকারী বাংলাদেশে সম্প্রতি ট্রেনে অগ্নিকাণ্ড এবং প্রাণহানির বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, যাত্রী ভর্তি বাসে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় আমার উদ্বেগ রয়েছে এবং গত ১৯ ডিসেম্বর ঢাকাগামী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে অগ্নিসংযোগকারীরা অগ্নিসংযোগের পর এক নারী ও তিন বছরের শিশুসহ চারজনকে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে। আপনি কি রাজনৈতিক সহিংসতা, সাধারণ নির্বাচনের আগে এই ধরনের অগ্নিসংযোগের শিকার হওয়া ভুক্তভোগীদের নিয়ে উদ্বিগ্ন?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, ওইসব ভয়াবহ আগুনে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। আশা করি বাংলাদেশে ক্ষমতাসীন কর্তৃপক্ষ বিষয়টিতে পূর্ণাঙ্গ তদন্ত করে এর উৎস চিহ্নিত করবে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »