শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

বাংলাদেশি নাগরিকদের হত্যা নয়াদিল্লিতে এবারের সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিজিবি-বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে গুলি চালানো বন্ধের তাগিদ দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্ডারে বাংলাদেশি নাগরিকদের হত্যা নয়াদিল্লিতে এবারের সীমান্ত সম্মেলনের প্রধান এজেন্ডা। সীমান্তে গুলি চালানো বন্ধের পাশাপাশি নিয়ম মেনে কাঁটাতারের বেড়া দেয়ার তাগিদ দেয়া হবে।

বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে অসম চুক্তি বাতিল ও সংশোধন নিয়ে বৈঠকে আলোচনা হবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে আস্থা বৃদ্ধির বিষয়েও আলোচনা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বৈঠকে ভারত থেকে বাংলাদেশে মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেয়া হবে। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বণ্টনসহ নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন ও রহিমপুর খালের মুখ পুনরায় উন্মুক্তকরণ নিয়েও আলোচনা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »