শিরোনাম :
রেইন রেভ ওয়াটার মিউজিক ফেস্টিভ্যাল ঘিরে গ্লোবাল মিডিয়ার জন্য মেগা ফ্যাম প্রোগ্রাম আয়োজন করল ট্যুরিজম মালয়েশিয়া জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা শনিবার জাপান সফরে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা ডিজিটাল প্ল্যাটফর্ম কিউইয়া: নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ব্যর্থতা, ইউরোপীয় আদালতের মুখোমুখি পর্তুগালসহ তিন দেশ উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

বাংলাদেশের জ্বালানি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে বহুজাতিক জ্বালানি কোম্পানি শেভরনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে শেভরন করপোরেশনের “বেস অ্যাসেটস অ্যান্ড ইমার্জিং কান্ট্রিজ” (BAEC) বিভাগের প্রেসিডেন্ট জেভিয়ার লা রোজা এবং শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট এরিক এম ওয়াকার উপস্থিত ছিলেন।

এছাড়া সরকারের পক্ষ থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা এবং গ্যাস অনুসন্ধান ও উৎপাদন সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

উভয় পক্ষই বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সরকারি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

শেভরন প্রতিনিধি দল বাংলাদেশের জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করে এবং ভবিষ্যতে আরও বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে।

এই সৌজন্য সাক্ষাৎকে জ্বালানি খাতে বাংলাদেশ ও শেভরনের সম্পর্ক আরও সুদৃঢ় করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরো পড়ুন

রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনরায় দখলে নিতে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এ হামলা ও দখল অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। কিন্তু গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি তোলেন। বুধবারের ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক।

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »