শিরোনাম :
ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প অক্টোবরের ২৪ দিনে এল ২৬ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

নেগেরি সেম্বিলানের নির্বাচনী ফল ঘোষণাকে ঘিরে রাজপ্রাসাদ ও সরকারি দপ্তরে নিরাপত্তা জোরদার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১ আগস্ট, ২০২৬

নেগেরি সেম্বিলান রাজ্যের নির্বাচনের ফল ঘোষণা ঘিরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করছে মালয়েশিয়ার পুলিশ। এর মধ্যে রয়েছে রাজ্যের ইয়াং দি-পারতুয়ান বেসারের রাজপ্রাসাদ (ইস্তানা) এবং সরকারি দপ্তরগুলো।

পুলিশের মহাপরিদর্শক তান শ্রী মোহাম্মদ খালিদ ইসমাইল বলেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তুষ্ট কোনো পক্ষ পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করতে পারে। এ কারণে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সিনার হারিয়ানের প্রতিবেদনে বলা হয়, আজ সেরেমবানের সেকোলাহ মেনেঙ্গাহ কেবাংসান কিং জর্জ ফাইভের ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মোহাম্মদ খালিদ।

তিনি বলেন, নির্বাচনের পর নেতৃত্বে পরিবর্তন এলে বিজয়ী ও পরাজিত পক্ষের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। এক পক্ষ অন্য পক্ষের প্রতি বৈরী আচরণও করতে পারে, এটাই পুলিশের উদ্বেগ।

পুলিশের মহাপরিদর্শক রাজনৈতিক দলগুলোর সমর্থকদের শৃঙ্খলা বজায় রাখার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

এদিকে, এখন পর্যন্ত রাজ্যের ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »