শিরোনাম :
Malaysia’s 2027 Budget to Prioritise Inclusive Growth, People’s Well-being: Anwar ২০২৭ সালের বাজেটের সুফল মানুষের জীবনমান উন্নয়নে নিশ্চিত করতে হবে: আনোয়ার ইব্রাহিম হরমুজ প্রণালি নিয়ে ইরানকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, আলোচনা চললেও বাড়ছে উত্তেজনা বিজিএমইএর দাবির পর দ্রুত পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তারেক রহমানের মালয়েশিয়ায় জোরপূর্বক শ্রমে বাধ্য করার অভিযোগে শ্রীলঙ্কান নিয়োগকর্তা গ্রেপ্তার পানি সম্পদ ব্যবস্থাপনায় সুশাসন জোরদারে চার দফা সুপারিশ এমএসিসি’র ইসরায়েলিদের প্রবেশ নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান আনোয়ার ইব্রাহিমের PM Anwar Joins Negeri Sembilan Campaign to Bolster Pakatan’s Election Drive NYC mayor Mamdani calls Netanyahu a ‘war criminal’ নেগেরি সেম্বিলানে আনোয়ার ইব্রাহিমের প্রচার শুরু, পাকাতান হারাপানের নির্বাচনী গতি বাড়ানোর লক্ষ্য

নির্বাচনে অংশগ্রহণে যা বললেন নাহিদ ইসলাম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমি যেহেতু ঢাকার সন্তান, ঢাকা থেকেই হয়তো আমাকে নির্বাচনে লড়তে হবে। রোববার (২ নভেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‌এখন পর্যন্ত আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। এ মাসেই আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করলেই আমাদের কে কোথা থেকে দাঁড়াচ্ছে জানাতে পারবো।

নাহিদ বলেন, যদিও আমরা নতুন রাজনৈতিক দল, এই এক দেড় বছরে আমাদের অনেক কিছু কাঁধে নিতে হয়েছে। এই সরকারকে টিকিয়ে রাখার জন্য, গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য, বিচার ও সংস্কার প্রশ্নে আমাদের কিন্তু অনেক শ্রম ও কার্যক্রম হাতে নিতে হয়েছে। আমরা দল গঠনে সে রকম সময় পাইনি।

তিনি বলেন, আমরা দল গঠনে পিছিয়ে থাকলেও নির্বাচন পেছানোর কথা ভাবিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন প্রয়োজন দেশের স্থিতিশীলতার জন্য। এ জন্য আমরা ফেব্রুয়ারিকে ঘিরে আমাদের নির্বাচনের প্রস্তুতি নেবো।

এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচনকে ঘিরে আমাদের সমস্ত পরিকল্পনা এমনটি নয়। আমরা নতুন রাজনৈতিক দল, আমরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছি। এই নির্বাচন আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে, প্রথম টেস্ট হবে। ভালো করি মন্দ করি এটা জনগণ বিবেচনা করবে। আমরা এই নির্বাচন এবং পরবর্তী সময়ের পরিকল্পনা নিয়ে মাঠে নামতেছি।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছি, তবে এটা না করলেও আমরা যে নির্বাচনে যাব না, এমন অবস্থানে নেই।  আমরা বলবো, কমিশনাকে আরও সক্ষমতা বাড়াতে হবে, আস্থার জায়গাটা আরও বৃদ্ধি করতে হবে। আগের নির্বাচন কমিশনারদের কী পরিণতি হয়েছে সেটাও যেন তারা বিবেচনায় রাখে। সব দলকে সমানভাবে ট্রিট করে এই আহ্বান আমাদের থাকবে।

তিনি বলেন, সংস্কারের বিপক্ষে কেউ অবস্থান নিলে রাজনীতি থেকেই তাদের হারিয়ে যেতে হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »