শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

নিজেই গাড়ি চালিয়ে রাজধানী ঘুরলেন প্রধানমন্ত্রী, খোঁজ নিলেন নাগরিক সেবার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

রাজধানীতে নাগরিক সেবার কার্যক্রম বাস্তবে কীভাবে পরিচালিত হচ্ছে, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেন। নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে তিনি সড়কের অবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ, ফুটপাতের ব্যবহার, সড়কবাতির কার্যকারিতা, যান চলাচল এবং নাগরিক সেবার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

বিভিন্ন স্থানে গাড়ি থামিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

এর আগেও পবিত্র ঈদুল আজহার সময় রাতের বেলায় রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে বের হয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় কোরবানির পশুর বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে অপসারণে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছিল।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »