শিরোনাম :
ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ ভারতে ৩.৪৫ কেজি হাইড্রোফোনিক ক্যানাবিসসহ মালয়েশীয় নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় পরিচ্ছন্নতাকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, ৩১ ইন্দোনেশীয় আটক President stresses more balanced, mutually beneficial US trade deal Tarique outlines 5-point plan to tackle Bangladesh’s energy crisis

নরসিংদীতে অজু করার সময় বজ্রাঘাতে মাদরাসার ৩ শিক্ষার্থীর মৃত্যু

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

নরসিংদীর মনোহরদীতে মাদরাসায় অজু করার সময় আকস্মিক বজ্রাঘাতে তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় মনোহরদী উপজেলার গোতাশিয়া ইউনিয়নের পাঁচকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন শিক্ষার্থী হলো- কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার বাদলের ছেলে জহিরুল ইসলাম, দেলোয়ার হোসেনের ছেলে আবু রায়হান এবং একই এলাকার বাসিন্দা আবু জাফর। নিহতদের সবার বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে বলে জানা গেছে। তারা সবাই পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসার শিক্ষার্থী ছিল।

মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মাগরিবের নামাজের সময় পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদরাসায় অজু করার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রাঘাত হলে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে তাদের আশঙ্কাজনক অবস্থায় দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী শিবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার বুলবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই বজ্রাঘাতে ওই তিন শিক্ষার্থীর মৃত্যু হয় (ব্রড ডেড)। এই ঘটনায় আহত অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো এবং সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »