শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
কিমের নিশানায় এবার যুক্তরাষ্ট্র? দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা
কিমের নিশানায় এবার যুক্তরাষ্ট্র? দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা

পাশ্চাত্য দুনিয়ার আশঙ্কা বাড়িয়ে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত হানা উদ্দেশ্যেই এই দূরপাল্পার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে একনায়ক কিম জং উনের দেশ।

দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র উদ্ধৃত করে প্রকাশিত খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিট নাগাদ কোরীয় উপদ্বীপ থেকে জাপানের মাঝে সমুদ্রে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ২০১৭ এবং ২০২২ সালে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ-পরীক্ষা করেছিল উত্তর কোরিয়া। পরিকল্পিতভাবেই এবার পরীক্ষামূলক উৎক্ষেপণের জন্য আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগের পর্বকে বেছে নেয়া হয়েছে বলে অনেকে মনে করছেন।

 

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যম ‘কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি’ এর আগে জানিয়েছিল পরমাণু অস্ত্রবাহী দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নির্মাণের প্রযুক্তি তারা আয়ত্ত করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সাহায্য করতে একনায়ক কিম প্রায় ১০ হাজার সেনা পাঠিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এ নিয়ে চলতি মাসেই পিয়ংইয়ংকে হুঁশিয়ারি দিয়েছেন। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে কি তার জবাব দিলেন কিম?
সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »