শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ,কাল ঈদ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার (৩১ মার্চ) মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় চাঁদ দেখা ও পর্যালোচনা কমিটি বৈঠকে বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। পরে বৈঠক থেকে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

এর আগে সন্ধ্যায় কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য জানান জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাহ্উদ্দিন।

এদিকে ঈদ উপলক্ষে গত ২৩ মার্চ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর গত শুক্রবার থেকেই লাখ লাখ মানুষ শহর ছেড়ে গ্রামে ছুটে যান। জীবিকার জন্য শহরবাসী মানুষ নাড়ির টানে ছুটেন বাড়িতে। তবে দীর্ঘদিন ছুটি হওয়ায় এবার ঈদযাত্রায় তেমন একটা ভোগান্তি ছিল না।

এদিকে এবারও রাজধানীতে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনও কারণে জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত না হলে সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

বায়তুল মোকাররম মসজিদে জামাত

সকাল ৭টায় হবে প্রথম জামাত। যেখানে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান।

সকাল ৮টায় হবে দ্বিতীয় জামাত। যেখানে ইমাম থাকবেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

সকাল ৯টায় হবে তৃতীয় জামাত। যেখানে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির থাকবেন খাদেম মো. আব্দুল হাদী।

সকাল ১০টায় হবে চতুর্থ জামাত। যেখানে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির থাকবেন খাদেম মো. আলাউদ্দীন।

সকাল ১০:৪৫ মিনিটে হবে পঞ্চম জামাত। যেখানে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন খাদেম মো. রুহুল আমিন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »