শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

দেশ জুড়ে অভিযান জোরদার ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ ২.০ বাড়লো একবছর

ওয়াহিদ সোহান: বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কুয়ালালামপুর, ৩০ এপ্রিল : মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের (PATI) নিজ দেশে স্বেচ্ছায় ফেরত পাঠানোর জন্য চালু থাকা প্রোগ্রাম রিপ্যাট্রিয়েশন মাইগ্রান ২.০ (PRM ২.০)-এর মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছে। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ (৩০ এপ্রিল ২০২৬) শেষ হওয়ার কথা থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এটি আগামী ১ মে ২০২৬ থেকে ৩১ মে ২০২৭ পর্যন্ত চালু থাকবে।

মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ (JIM) জানিয়েছে, কর্মসূচির ইতিবাচক ফলাফল বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। PRM ২.০ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষ করে উচ্চসংখ্যক নিবন্ধন, ধারাবাহিক স্বেচ্ছা প্রত্যাবাসন এবং উল্লেখযোগ্য পরিমাণ জরিমানা আদায়ের মাধ্যমে দেশে অবৈধ অভিবাসীর সংখ্যা কমাতে সহায়তা করেছে।

সরকারি তথ্য অনুযায়ী, ১৯ মে ২০২৫ থেকে ২৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত মোট ২ লাখ ৫৪ হাজার ১৮৬ জন অবৈধ অভিবাসী এই কর্মসূচিতে নিবন্ধন করেছেন, যারা ১১২টি দেশের নাগরিক। এই সময়ে প্রায় ১২৭ মিলিয়ন রিঙ্গিত (RM১২৭মিলিয়ন) জরিমানা আদায় হয়েছে, যা স্বেচ্ছা আইনি অনুগত্যের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাপনার কার্যকারিতা প্রমাণ করে।

এই কর্মসূচির আওতায়, অবৈধ অভিবাসীরা নির্ধারিত শর্ত পূরণ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয় না। তবে বিভিন্ন অপরাধের জন্য নির্ধারিত জরিমানা দিতে হয়। যেমন বৈধ পাস ছাড়া প্রবেশ বা অতিরিক্ত সময় অবস্থানের জন্য ৫০০ রিঙ্গিত এবং পাসের শর্ত লঙ্ঘনের জন্য ৩০০ রিঙ্গিত। এছাড়া দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিবার ২০ রিঙ্গিত মূল্যের বিশেষ পাস (Pas Khas) নিতে হয়।

ইমিগ্রেশন মহাপরিচালক দাতো জাকারিয়া সাবান বলেন, এই মেয়াদ বৃদ্ধির মাধ্যমে আরও বেশি অবৈধ অভিবাসীকে স্বেচ্ছায় বৈধতার আওতায় আনা এবং সুশৃঙ্খলভাবে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করা সম্ভব হবে। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অভিযান, গোয়েন্দা তৎপরতা ও নজরদারি আরও জোরদার করা হবে।

কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, যারা এখনো এই কর্মসূচির আওতায় আসেননি, তাদের দ্রুত বৈধ উপায়ে নিজেদের অবস্থান সমাধানের আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে গ্রেপ্তার, মামলা ও বহিষ্কার অন্তর্ভুক্ত।

মালয়েশিয়ার ইমিগ্রেশন মহাপরিচালক দাতো’ জাকারিয়া বিন শাবান বলেন, “দেশের নিরাপত্তা ও আইনের শাসন বজায় রাখতে আমরা কঠোর, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাপনায় প্রতিশ্রুতিবদ্ধ।”

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »