শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক সিএমএম রেজাউল করিম চৌধুরী সাময়িক বরখাস্ত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

দুর্নীতির অভিযোগে ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সম্প্রতি আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বর্তমানে তিনি আইন ও বিচার বিভাগে সংযুক্ত জেলা জজ হিসেবে দায়িত্বে ছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭-এর বিধি ২(চ) অনুযায়ী অসদাচরণের অভিযোগে ০৪/২০২৫ নং বিভাগীয় মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অভিযোগের গুরুত্ব বিবেচনায় কর্তৃপক্ষ মনে করেছে, তাকে সাময়িক বরখাস্ত করা যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয়।

ফলে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

উল্লেখ্য, ঢাকার সিএমএম হিসেবে দায়িত্ব পালনকালে রেজাউল করিম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

সূত্র: আইন মন্ত্রণালয়, গণমাধ্যম প্রতিবেদন

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »