শিরোনাম :
ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু

দুর্নীতিবাজদের দেউলিয়া ঘোষণা করা উচিত: আজাম বাকী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

পুত্রজয়া, ৫ ডিসেম্বর :  দুর্নীতিতে দোষী প্রমাণিত ব্যক্তিদের দেউলিয়া ঘোষণা করা উচিত, যাতে তারা জনগণের টাকা চুরি করে আর উপভোগ করতে না পারে,এমন কঠোর প্রস্তাব দিলেন মালয়েশিয়ান অ্যান্টি-করাপশন কমিশন (MACC) এর প্রধান কমিশনার তান শ্রী আজাম বাকী।

শুক্রবার পুত্রজয়া ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার (PICC)-এ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, জাতীয় সম্পদ উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করতে এই ধরনের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

আজাম বলেন, “বারবার বলেছি, এরা দেশের সম্পদ চুরি করে। তাদের শাস্তি পেতে হবে এবং যে সম্পদ লুট করা হয়েছে তা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। তাই আমরা চাই তাদের দেউলিয়া ঘোষণা করা হোক, যাতে তারা চুরি করা সম্পদ ভোগ করতে না পারে।”

তিনি আরও জানান, দেশের ভেতরে ও বাইরে চুরি হওয়া সম্পদ অনুসন্ধান ও উদ্ধারে MACC আগামী বছর আরও জোরালো পদক্ষেপ নেবে, যা সরকারের ব্যাপক দুর্নীতি দমন ও অপচয় কমানোর প্রতিশ্রুতির অংশ।

আজাম উল্লেখ করেন, বর্তমান সমাজ দুর্নীতির বিরুদ্ধে আরও সচেতন ও সজাগ, এবং তাই অপারেশন, প্রতিরোধ ও সচেতনতা কার্যক্রমে আরও কার্যকর ও আধুনিক পদ্ধতির দাবি বাড়ছে।

“পুরনো পদ্ধতি বদলাতে হবে। এমনকি এক-দুই বছর আগের কিছু পদ্ধতিও আগামী বছরগুলোতে প্রাসঙ্গিক নাও হতে পারে,” যোগ করেন তিনি।

MACC প্রধান জানান, আধুনিক তদন্ত কৌশল গ্রহণের মাধ্যমে সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা আরও বাড়ানো হবে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করে চুরি হওয়া সম্পদ অনুসন্ধান ও পুনরুদ্ধার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করা হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »