মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন, ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী বলেছেন,”আমাদের সমাজে দুর্নীতি, অন্যায়, বৈষম্য সর্বত্র ছড়িয়ে পড়েছে। বিভিন্ন আইন, নীতিমালা, শিক্ষা, সার্টিফিকেট এগুলো বন্ধ করতে পারছে না। কারণ দুর্নীতি প্রতিরোধে একটি সৎ ও ন্যায়ের আদর্শ মনে প্রাণে ধারণের প্রয়োজন আছে।
তিনি বলেন,৬১ হিজরীতে, প্রিয় নবিজী (সা:) হযরত সাইয়্যেদুনা ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারবর্গ অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তারা নিজেদের পবিত্র রক্তের বিনিময়ে সত্যকে সমুন্নত রেখেছেন। আমাদেরকেও সে ঐতিহাসিক ঘটনাটি স্মরণ করে, সত্যের প্রশ্নে আপসহীন থাকতে হবে।

তিনি আরো বলেন,যারা দুর্নীতি, প্রতারণা করে, তারা মানুষের অধিকার নষ্ট করছে, জুলুম করছে। মহান আল্লাহ্ এদেরকে কখনো ক্ষমা করেন না।” আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া মালয়েশিয়া শাখার আয়োজনে ২১ জুলাই, পবিত্র শাহাদাত-এ-কারবালা স্মরণে মালয়েশিয়া ভিআইপি পিঠা ঘর হল রুম, মালয়েশিয়া কেন্দ্রীয় মাইজভাণ্ডার রহমানিয়া মইনীয়া আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া মালয়েশিয়া শাখা আয়োজিত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন: কুয়ালালমপুরের ভিআইপি পিঠা ঘরের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো আবু কাউছার ভূইয়া।

আঞ্জুমান-এ-রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার কেন্দ্রীয় সিনিয়রদের মধ্যে উপস্থিত ছিলেন মো ফারুক আহাম্মদ ,আব্দুল রউফ মিয়া ,আলমঙ্গীর হোসেন, মো বাদশা মিয়া ,বুরান উদ্দিন ,মোল্লা তালেব মো আজিম হোসাইন মো জামাল হোসেন আরিফ হোসেন, সিঙ্গাপুর থেকে মো রফিক আহাম্মদ ,জাকারিয়া, রিফাত, এম এ মোমেন রোকনউদ্দিন, তানবির,জুয়েল তালুকদার প্রমুখ ।
এছাড়াও আনজুমান ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ স্থানীয় মালয়েশিয়া নেতৃবৃন্দসহ মালয়েশিয়া ব্যবসায়িক নেতৃবৃন্দ কমিউনিটি নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সাংবাদিকসহ অসংখ্য ভক্তশ্রতা উপস্থিত ছিলেন।