শিরোনাম :
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন ও আদালতের আদেশের ওপর নির্ভর করছে চাকরিচ্যুতদের ভাগ্য ছাত্রলীগ-ছাত্রদল যারাই আসুক, এনসিপিতে পদবি হবে ‘সংগঠক’: নাহিদ জ্বালানি তেলের ২০-২৩ শতাংশ আসে হরমুজ প্রণালি দিয়ে যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালির ট্রাফিক নিয়ন্ত্রণ করবে ইরান : নিরাপত্তা পরিষদ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যই মূল চাবিকাঠি : উপপ্রধানমন্ত্রী জাহিদ হামিদি গাজীপুরে ছাত্রশিবিরের দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির–২০২৬” সম্পন্ন হরমুজ প্রণালীতে উত্তেজনা চরমে: ইরানি গানবোটের গুলিবর্ষণ, আবারও কঠোর নিয়ন্ত্রণ জারি মালয়েশিয়ায় বিদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ড: আইনে কঠোর নিষেধাজ্ঞা, লঙ্ঘনে শাস্তির বিধান হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা

ঢাকার দুই প্রবেশমুখে সোমবার সমাবেশ করবে বিএনপি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
বিএনপির তিন সংগঠনের বিক্ষোভ আজ

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ঢাকার দুই প্রবেশমুখে আগামীকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) সমাবেশ করবে বিএনপি। এর একটি হবে বিকেল ৩টায় ধোলাইখালে এবং অপরটি দুপুর আড়াইটায় ঢাকার অদূরে আমিন বাজার চিশতি ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে ধোলাইখালে অনুষ্ঠেয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আমিন বাজারে ঢাকা জেলা বিএনপির সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধান অতিথি থাকবেন।

এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন একদফার যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোও সোমবার ঢাকায় সমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন স্থানে, গণঅধিকার পরিষদ (নুর) বিকেল সাড়ে ৩টায় পল্টন মোড়ে এবং বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে এলডিপি। গণঅধিকার পরিষদ (রেজা কিবরিয়া) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেল ৩টায় গণস্বাক্ষর কর্মসূচি পালন করবে।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আজ নয়াপল্টনে সমাবেশ করেছে বিএনপি।

এ ছাড়াও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। অবস্থান, সমাবেশ ও রোডমার্চসহ ইতোমধ্যে নানা কর্মসূচি বাস্তবায়ন করেছে বিএনপি ও তার শরিকরা।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »