শিরোনাম :
হরমুজ প্রণালীতে নতুন ‘নিয়ম’ ঘোষণা ইরানের, সব জাহাজে কঠোর নিয়ন্ত্রণ মিয়ানমার আউং সান সু চির সাজা কমাল, হাজারো বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা কুয়ালালামপুরে সশস্ত্র ডাকাতি মামলায় ডিএসপি সহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩টি ‘হটস্পট’ পেট্রোল স্টেশনে কড়া নজরদারি, জ্বালানি পাচার রোধে পুলিশের অভিযান জোরদার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা ‘শেষের পথে’, বিশ্বকে ‘দুই অসাধারণ দিনের’ প্রস্তুতির আহ্বান ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়াতে সক্রিয় তুরস্ক, আলোচনা চালিয়ে যাওয়ার আহ্বান এরদোয়ানের পেনাংয়ে মাদকবিরোধী অভিযানে আটক ২, জব্দ ৩ লাখ রিঙ্গিতের বেশি মূল্যের মাদক ও সম্পদ কুয়ালালামপুরে আটক মানবপাচার চক্রের ‘মাস্টারমাইন্ড’১১১টি পাসপোর্ট, ১০টি ল্যাপটপ, ছয়টি মোবাইল ফোন উদ্ধার “মালয়েশিয়ার শ্রমবাজারে হুন্ডি চক্র ফের সক্রিয়, বৈধ রেমিট্যান্স প্রবাহে প্রভাবের শঙ্কা” মালয়েশিয়ায় উন্মুক্ত শ্রমবাজার,হাইকমিশনে বহাল তবিয়তে দুর্নীতির বরপুত্র তিন খলিফা

ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির মুখে নাইজেরিয়ার পাশে আফ্রিকান ইউনিয়ন

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

‍মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘খ্রিস্টান গণহত্যা’র অভিযোগ এবং নাইজেরিয়ায় সামরিক অভিযানের হুমকির জেরে আফ্রিকান ইউনিয়ন (এইউ) কঠোর অবস্থান নিয়ে আফ্রিকান দেশটিকে সমর্থন জানিয়েছে। ৫৫ সদস্যের এই জোট যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আফ্রিকান ইউনিয়ন কমিশন এক বিবৃতিতে বলেছে, নাইজেরিয়া ফেডারেল প্রজাতন্ত্র তাদের একটি দীর্ঘস্থায়ী ও মূল্যবান সদস্য রাষ্ট্র, যারা আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ দমন এবং মহাদেশীয় একীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গত ১ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, তিনি তথাকথিত ‘ইসলামিক সন্ত্রাসীদের’ বিরুদ্ধে নাইজেরিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি নাইজেরিয়ার খ্রিস্টানদের ‘অস্তিত্বগত হুমকির’ সম্মুখীন হওয়ার অজুহাত দেখান।

আফ্রিকান ইউনিয়ন যুক্তরাষ্ট্রসহ বহিরাগত অংশীদারদের প্রতি সামরিক হস্তক্ষেপের একতরফা হুমকির আশ্রয় না নিয়ে, বরং কূটনৈতিক সংলাপ, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সক্ষমতা বৃদ্ধির অংশীদারিত্বের মাধ্যমে নাইজেরিয়ার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের প্রতি নাইজেরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করতে বলেছে।

একই দিন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ট্রাম্পের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নাইজেরিয়াকে ধর্মীয় অসহিষ্ণুতার দেশ হিসেবে চিত্রিত করা ভুল’। তিনি জোর দেন যে কর্তৃপক্ষ দেশের সকল নাগরিকের জন্য ধর্মীয় স্বাধীনতা ও বিবেকের সুরক্ষার জন্য কাজ করছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »