শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ট্রাম্পের সন্দেহভাজন আততায়ী সম্পর্কে ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসের এহেন কর্মকাণ্ডের নতুন তথ্য উঠে আসছে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
ট্রাম্পের সন্দেহভাজন আততায়ী সম্পর্কে ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসের এহেন কর্মকাণ্ডের নতুন তথ্য উঠে আসছে
ট্রাম্পের সন্দেহভাজন আততায়ী সম্পর্কে ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসের এহেন কর্মকাণ্ডের নতুন তথ্য উঠে আসছে

ট্রাম্পের সন্দেহভাজন আততায়ী সম্পর্কে ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসের এহেন কর্মকাণ্ডের নতুন তথ্য উঠে আসছে

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য আততায়ী হিসেবে চিহ্নিত ২০ বছর বয়সী টমাস ম্যাথু ক্রুকসের এহেন কর্মকাণ্ডের পিছনে কী উদ্দেশ্য ও অভিপ্রায় ছিল তার খণ্ডচিত্রগুলো জোড়া দেবার চেষ্টা করছে ফেডারেল তদন্তকারীরা। অথচ উত্তরের চেয়ে প্রশ্নই মিলছে বেশি।

এফবিআই কর্মকর্তারা রোববার সতর্ক করেছেন, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে তারা বলেন, এ পর্যন্ত তারা যে সব তথ্য উদ্ধার করতে পেরেছেন তা থেকে কোনো যুক্তি বের করতে পারছেন না যে কেন ট্রাম্পের প্রচারসভা-সংলগ্ন ছাদ থেকে তাকে লক্ষ্য করে ক্রুকস গুলি ছোঁড়ার সিদ্ধান্ত নিল।

এফবিআইয়ের ডেপুটি অধিকর্তা পল অ্যাবেট সংবাদদাতাদের বলেন, ‘আমাদের কাছে তার সাম্প্রতিক যোগাযোগের সীমিত কিছু তথ্য-প্রমাণ রয়েছে। তার মেসেজ ও ফোন কলের বিস্তারিত তথ্য থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে না তার এই কাজে জড়িত থাকার উদ্দেশ্য বা এতে আর কেউ যুক্ত রয়েছে কি না।’

অন্যান্য কর্মকর্তারা বলছেন, ক্রুকস সম্ভবত একাই এই কাজ করেছে।

তারা আরো বলেন, তার মোবাইল ফোনের পাসওয়ার্ড এখনো বের করতে পারেননি তারা, তাই ফোনে মজুত তথ্য এখনো তাদের নাগালের বাইরে। সামাজিক মাধ্যমে তারা কার্যকলাপ থেকেও তেমন কোনো মতাদর্শের ইঙ্গিত মিলছে না।

গেম-পিপাসুদের মধ্যে জনপ্রিয় সামাজিক মাধ্যম ‘ডিসকর্ড’ রোববার বলেছে, তারা এমন একটি অ্যাকাউন্ট আবিষ্কার করেছে যার সাথে ক্রুকসের ‘সম্ভবত যোগ রয়েছে।’

ডিসকর্ডের এক মুখপাত্র ভিওএ-কে দেয়া এক বিবৃতিতে নিশ্চিত করেন, ‘এই অ্যাকাউন্টটি প্রায় ব্যবহারই করা হতো না এবং মাসের পর মাস সেটি ব্যবহার করা হয়নি। আমরা প্রমাণ পাইনি যে, এই ঘটনার পরিকল্পনা, সহিংসতার প্রচার বা তার রাজনৈতিক মতাদর্শ নিয়ে আলোচনার জন্য এই মাধ্যমকে ব্যবহার করা হয়েছে।’

ইতোমধ্যে, ক্রুকসকে যারা চিনতেন তাদের কেউ কেউ মুখ খুলতে শুরু করেছেন।

জ্যাসন কোহলার রোববার সংবাদদাতাদের বলেন, পেনসিলভেনিয়ার বেথেল পার্কে হাইস্কুলে তিনি ক্রুকসের সহপাঠী ছিলেন। স্কুলে ক্রুকস নিঃসঙ্গ ও বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন তিনি।

কোহলার রোববার সংবাদদাতাদের আরো বলেন, ‘তিনি শিশুদের মতো সব সময় একা একা থাকতেন। তাকে সব সময় ব্যঙ্গ-বিদ্রুপ করা হতো। তাকে মাত্রাতিরিক্ত ‘বুলি’ করা হতো।’

ক্রুকস সম্পর্কে যে বিবরণ উঠে আসতে শুরু করেছে তা বৃহৎ ছবির খণ্ডাংশ মাত্র। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিসের কর্মীরা তাকে গুলি করে হত্যা করেছে।

উল্লেখ্য, পেনসিলভেনিয়ায় বাটলারের কাছে শনিবার প্রচারসভা চলাকালে একটি বাড়ির ছাদে উঠে ট্রাম্পকে লক্ষ্য করে পাঁচ-ছয়টি গুলি ছুঁড়েছিলেন তিনি।

আইন প্রয়োগকারী কর্মকর্তারা রোববার বলেন, ক্রুকসের গাড়ি ও বাড়িতে তারা সাধারণ বোমার সন্ধান পেয়েছেন এবং গুলি চালনার সময় তিনি যে ‘এআর’ ধরনের রাইফেলটি ব্যবহার করেছিল সেটি তার বাবার কেনা।

এ দিকে, পেন্টাগন রোববার বলেছে, তারা নিশ্চিত যে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সাতে ক্রুকসের কোনো সংযোগ ছিল না।

সূত্র : ভয়েস অব আমেরিকা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »