শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

জোহরে নির্বাচনী প্রচারণায় সরব রাজনৈতিক দলগুলো, উৎসবমুখর পরিবেশ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার জোহর রাজ্যে আসন্ন রাজ্য নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবীদের সক্রিয় অংশগ্রহণে রাজ্যের বিভিন্ন এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

জোহরের মুয়ার এলাকায় পেরিকাতান ন্যাশনালের (পিএন) নির্বাচনী প্রচারণায় অংশ নিতে তেরেঙ্গানু, সেলাঙ্গরসহ বিভিন্ন রাজ্য থেকে স্বেচ্ছাসেবীরা এসেছেন। তাঁরা স্থানীয় নির্বাচনী টিমের সঙ্গে সমন্বয় করে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।

মাচাপ এলাকার প্রধান সড়কজুড়ে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা শোভা পাচ্ছে। বিশেষ করে ওই এলাকার প্রার্থী ওন হাফিজের নির্বাচনী এলাকায় দলীয় পতাকার ব্যাপক উপস্থিতি চোখে পড়ছে। অন্যদিকে, পুতেরি ওয়াংসা এলাকায় পাকাতান হারাপান, বারিসান ন্যাশনাল ও বারসামা জোটের পতাকায় সজ্জিত বিভিন্ন এলাকা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চিত্র তুলে ধরছে।

এদিকে, জোহরের তামান পেলাঙ্গি ইন্দাহর সাপ্তাহিক বাজার ঘুরে নির্বাচনী গণসংযোগ করেন বারসামা দলের এন–৪১ আসনের প্রার্থী নিকোলাস পল উইনসন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বাজারে আসা দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের মতামত শোনেন।

স্থানীয় ব্যবসায়ী ও দর্শনার্থীরা নিকোলাস পল উইনসনকে আন্তরিকভাবে স্বাগত জানান। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং তাঁদের সমর্থন অর্জনের লক্ষ্যেই এ ধরনের গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আসন্ন নির্বাচনকে ঘিরে জোহরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক দলগুলোর প্রচারণা আরও গতি পাচ্ছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের গণসংযোগ ও ভোটারদের কাছে পৌঁছানোর তৎপরতা বাড়ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »