শিরোনাম :
ভাড়াটে বাবা’ চক্রের মাধ্যমে নাগরিকত্ব জালিয়াতি: থাইল্যান্ডে ৪৬টি গ্রেপ্তারি পরোয়ানা জারি ২০২৭ সাল থেকে ধাপে ধাপে স্বয়ংক্রিয় জ্বালানি সমন্বয় ব্যবস্থা চালুর পরিকল্পনা: উপপ্রধানমন্ত্রী ফাদিল্লাহ ইউসুফ ব্যালন ডি’অরে কারা জিতলেন কোন পুরস্কার, দেখে নিন এক নজরে পিরোজপুরে মুক্তিযোদ্ধার লাশ দাফনে বাধা দেয়ার ঘটনায় নাহিদ ইসলামের নিন্দা সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের আমন্ত্রণে নৈশভোজে প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে মক্কা জোটের বৈঠকের আসল উদ্দেশ্য কী, জানালো সৌদি আরব ইরানে আজ হামলা হচ্ছে না: ট্রাম্প

জোহর রাজ্য নির্বাচনে আগাম ভোট, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট দিয়েছেন ৩৬.৩ শতাংশ পুলিশ সদস্য

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মালয়েশির জোহর রাজ্য নির্বাচনে সকাল সাড়ে ১০টা পর্যন্ত আগাম ভোট দিয়েছেন রয়্যাল মালয়েশিয়া পুলিশ এর ৪ হাজার ২৫৭ জন সদস্য। এটি আগাম ভোট দেওয়ার যোগ্য পুলিশ সদস্যদের ৩৬ দশমিক ৩ শতাংশ।

জোহর পুলিশের প্রধান দাতুক আব রহমান আরসাদ জানান, রাজ্যের ৫৩টি আগাম ভোটকেন্দ্রে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

তিনি বলেন, আজ বিকেলে সব আগাম ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষ হওয়ার পর মোট ভোটার উপস্থিতির চূড়ান্ত হিসাব প্রকাশ করা হবে।

আজ জোহর বাহরুতে জোহর পুলিশ কন্টিনজেন্ট সদর দপ্তর কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মূল ভোটগ্রহণের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এবং একই সঙ্গে নির্বাচনকালীন নিরাপত্তা ও দায়িত্ব পালনে কোনো বিঘ্ন না ঘটে, সে জন্য আগাম ভোটের ব্যবস্থা করা হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »