শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

জাতীয় সংসদের হুইপ মাশরাফীসহ চারজন সংসদ সদস্য

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

জাতীয় সংসদের হুইপ হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। তার সঙ্গে হুইপ হচ্ছেন আরও চারজন সংসদ সদস্য।

সোমবার সংসদ সচিবালয় সূত্রে তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, ইতোমধ্যে চিফ হুইপসহ হুইপ নিয়োগের ফাইল প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে। সেখানে সম্মতি মিললে রাষ্ট্রপতির হুইপদের নিয়োগ দেবেন। এরপর সংসদ সচিবালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। হুইপদের মধ্য নতুন মুখ হিসেবে মাশরাফী ছাড়া নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু এবং কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল আছেন।

এর আগে গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছিল, চিফ হুইপ পদে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী (লিটন), একাদশ সংসদের হুইপ দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বহাল থাকছেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ‘দ্যা বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন চিফ হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। চিফ হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »