শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৬ কলেজের নাম পরিবর্তন, বাদ গেলো বঙ্গবন্ধু ও আওয়ামী নেতা পরিবারের নাম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ১৬টি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নামকরণে এসব প্রতিষ্ঠান থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এবং তাঁদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দেওয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বেসরকারি কলেজ শাখা-৬ এর উপসচিব কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।

নাম পরিবর্তন হওয়া কলেজগুলোর তালিকা:

  • নাটোর সদর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ → চন্দ্রকোলা ডিগ্রি কলেজ
  • চাঁদপুরের কচুয়ার শেখ মুজিবুর রহমান কলেজ → রহিমানগর ডিগ্রি কলেজ
  • খুলনার দিঘলিয়ার এস এম মোস্তফা রশিদী সুজা গার্লস কলেজ → পথের বাজার গার্লস কলেজ
  • মেহেরপুর সদরের মহিউদ্দিন ডিগ্রি কলেজ → মেহেরপুর পৌর ডিগ্রি কলেজ
  • ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজ → বাংলাবাজার ডিগ্রি কলেজ
  • তজুমুদ্দিন হোসনেআরা চৌধুরী মহিলা কলেজ → তজুমুদ্দিন মহিলা কলেজ
  • লালমোহনের হাজী মো. নুবুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজ → লালমোহন ডিগ্রি কলেজ
  • নুরনবী চৌধুরী মহাবিদ্যালয় → বদরপুর মহাবিদ্যালয়
  • আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজ (চরফ্যাশন) → ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ
  • অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ
  • নীলিমা জ্যাকব মহিলা কলেজ → দুলার হাট মডেল কলেজ
  • দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ → দক্ষিণ আইচা কলেজ
  • অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ → ভোলা টিচার্স ট্রেনিং কলেজ
  • সাকুচিয়া আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয় (মনপুরা) → সাকুচিয়া মহাবিদ্যালয়
  • ঝালকাঠি সদরের আকলিমা মোয়াজ্জেম হোসেন ডিগ্রি কলেজ → বাসন্ডা কলেজ
  • পটুয়াখালীর রাঙ্গাবালীর মাহাবুবুর রহমান কলেজ → বড় বাইশদিয়া কলেজ

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কলেজগুলোর নাম পরিবর্তন সরকারি নীতিমালা ও বিধি অনুসারে করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সূত্র: শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »