শিরোনাম :
বেসামরিক নাগরিক ও পবিত্র স্থাপনায় হুথিদের হামলার নিন্দা সৌদি আলেম পরিষদের প্যারিসে দাঙ্গার মধ্যে চুরি হলো মেসির স্বাক্ষর করা একাধিক স্মারক বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ৪ সমঝোতা স্মারক ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে যে ৫ ফুটবলার মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী আলবার্টার বিচ্ছিন্নতার প্রস্তাব প্রত্যাখ্যান, কানাডার সঙ্গেই থাকতে চান ৭৭ শতাংশ ভোটার আজ থেকে টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

জাতীয় পরিচয়পত্র জালিয়াতি বন্ধে ইসির নির্দেশনা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি রোধ বা তথ্য ফাঁস ঠেকাতে কর্মকর্তাদের প্রতি মাসে সংশ্লিষ্ট সিস্টেমের পাসওয়ার্ড পরিবর্তনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় এনআইডি অনুবিভাগের মহাপরিচালক একেএম হুমায়ূন কবীর নির্দেশনাটি মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, উপজেলা নির্বাচন অফিসার, সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কার্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (সিএমএস) ইউজার আইডির পাসওয়ার্ড এক মাস অন্তর পরিবর্তন করতে হবে।

সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে গত বছর এনআইডির তথ্য ফাঁসের ঘটনা চাউর হলে নিজেদের নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসে ইসি।

এরপর থেকে এনআইডি সার্ভারের সুরক্ষা বৃদ্ধি ও কর্মকর্তাদের সতর্ক রাখতে সময়ে সময়ে নানা নির্দেশনা দিয়ে আসছে সংস্থাটি।

ইসির সার্ভারে বর্তমানে ১২ কোটির মতো নাগরিকের তথ্য রয়েছে। এ ছাড়া ১০ লাখ রোহিঙ্গার তথ্যও রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »