শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

জাতিসংঘে ইরানের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও অন্যান্য নিষেধাজ্ঞা পুনর্বহাল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

জাতিসংঘ, ২৮ সেপ্টেম্বর :  ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিতর্কের মধ্যে জাতিসংঘ আবারও দেশটির ওপর অস্ত্র নিষেধাজ্ঞা ও বিভিন্ন অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় শক্তিগুলোর অভিযোগ, তেহরান ২০১৫ সালের পরমাণু চুক্তি লঙ্ঘন করেছে। ইরান অবশ্য এখনো দাবি করছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।

ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে চুক্তি ভঙ্গের অভিযোগ তুলে নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে। ইরান, যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন এবং ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে হওয়া ওই দশ বছর মেয়াদি চুক্তি কার্যত ভেঙে পড়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর।

২০০৬ থেকে ২০১০ সালের মধ্যে জাতিসংঘের গৃহীত যে নিষেধাজ্ঞাগুলো কার্যকর ছিল, সেগুলো শনিবার রাত থেকে পুনর্বহাল হয়েছে। এর মধ্যে রয়েছে অস্ত্র নিষেধাজ্ঞা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণে নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বাধা, বহু ইরানি কর্মকর্তা ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা।

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে বলেন, “লক্ষ্য স্পষ্ট একটি পারমাণবিক অস্ত্রধারী ইরানকে প্রতিরোধ করা।” তবে তারা একইসঙ্গে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও উড়িয়ে দেননি।

ইসরায়েল এই পদক্ষেপকে “বড় অর্জন” বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইরান এর তীব্র নিন্দা জানিয়েছে এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি থেকে তাদের রাষ্ট্রদূতদের ডেকে নিয়েছে। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান জানান, ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (NPT) থেকে বেরিয়ে যাবে না, তবে কড়া প্রতিক্রিয়া জানানো হবে।

রাশিয়া জাতিসংঘের এই সিদ্ধান্তকে “অবৈধ” বলে মন্তব্য করেছে। পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে সতর্ক করে বলেছেন, এই নিষেধাজ্ঞা স্বীকৃতি দেওয়া হবে “বড় ভুল।”

যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার জন্য দ্বার উন্মুক্ত রেখেছেন, তবে ইরানকে সরাসরি ও আন্তরিক আলোচনায় অংশ নিতে হবে। নতুন চুক্তি না হওয়া পর্যন্ত সব দেশকে অবিলম্বে নিষেধাজ্ঞা কার্যকর করার আহ্বান জানান তিনি।

এদিকে অর্থনৈতিক চাপের মধ্যে থাকা ইরানি মুদ্রা রিয়াল আরও পতনের মুখে পড়েছে। শনিবার এক ডলার সমান হয়েছে রেকর্ড ১১,২৩,০০০ রিয়াল, যা আগের দিনের তুলনায় অনেক কম।

পুনর্বহাল হওয়া নিষেধাজ্ঞার ফলে ইরান আবারও বৈশ্বিক ইউরেনিয়াম ও পারমাণবিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং যেকোনো নিষিদ্ধ সামগ্রী বাজেয়াপ্ত করার ক্ষমতা পাবে অন্যান্য দেশ।

এই নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে, যদিও কূটনৈতিক সমাধানের পথ এখনও পুরোপুরি বন্ধ হয়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »